ইংলিশ লিগে খেলার সময় হাঁটুতে আঘাত পান সুয়ারেজ। শেষ পর্যন্ত চলতি সপ্তাহেই অস্ত্রোপচার করতে হয় তাকে। যে কারণে ডি গ্রুপে ১৪ জুন উরুগুয়ের প্রথম ম্যাচের আগে তিনি সুস্থ হয়ে উঠবেন কিনা সন্দেহ ছিল সকলেরই।
কিন্তু লিভারপুলের এ তারকা আজ নিজেই টুইটারে জানিয়েছেন, ‘আমার স্বপ্ন এখনো বেঁচে আছে, আমি বিশ্বকাপে খেলব।’ রয় হজসনের ইংল্যান্ড ১৯ জুন গ্রুপে নিজেদের দ্বিতীয় ম্যাচে উরুগুয়ের বিপক্ষে খেলবে।
সুয়ারেজ ফিট হয়ে উঠবেন এটা অবশ্যই ইংলিশদের জন্য হতাশার।
