আবারও দুই আবাহনীর ড্র

আপডেট : ২৬ মে ২০১৪, ২২:১৪
লিগের প্রথম পর্বে চট্টগ্রাম আবাহনী ১-১ গোলে ড্র করেছিল আবাহনীর বিরুদ্ধে। কাল বঙ্গবন্ধু স্টেডিয়াম আবারও চমক দিয়েছে চট্টগ্রাম আবাহনী। দ্বিতীয় পর্বের লড়াইয়েও চট্টগ্রাম আবাহনী গোল শূন্য ড্র করে আটকে দিয়েছে বড় দল আবাহনীকে। আর তাতে লাভ হয়েছে চট্টগ্রামের দলটির। ক্ষতি হয়েছে ঢাকার দলটির। শেখ জামাল ধানমন্ডি ক্লাব উত্তর বারিধারা ক্লাবের বিরুদ্ধে (১-১) ড্র করে যে ক্ষতিটা হয়েছিল, কাল আবাহনী অতিথি দল চট্টগ্রাম আবাহনীর সাথে ড্র করে নিজেদের জন্য যেমনটা ক্ষতি করলো, তেমনি শেখ জামালের উপকার হলো এই ড্রয়ে। একই সাথে এই দুই দল দ্বিতীয় পর্বের খেলাও শেষ করে ফেললো। আবাহনী ১৮ খেলায় ৩৪ পয়েন্ট নিয়ে আপাতত দ্বিতীয় স্থানে থাকলো। মোহামেডানের হাতে থাকা শেষ দুই ম্যাচ জিতলে তাদের পয়েন্ট হবে ৩৫, আবাহনীকে পেছনে ঠেলে দ্বিতীয় স্থানে উঠে যাবে মোহামেডান। রেলিগেশনে থাকা চট্টগ্রাম আবাহনী কাল ১ পয়েন্ট পাওয়ায় তাদের ১৮ ম্যাচে ১০ পয়েন্ট হলো। আজকের খেলা ঃ মোহামেডান ঃ সকার ক্লাব।