বাংলা ভাষায় মহানবী হযরত মোহাম্মদ (দ.)-এর জীবনীভিত্তিক একটি ওয়েবসাইট নির্মাণের জন্য পরিকল্পনা প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করেছেন মাওলানা মিরাজ রহমান। মিরাজ অনলাইন পোর্টাল প্রিয় ডটকমের ইসলামী বিভাগের প্রধান এবং ওয়েবসাইট ডিজাইন ডেভেলপমেন্ট প্রতিষ্ঠান ওয়েবহাউজের প্রধান নির্বাহী কর্মকর্তা। সম্প্রতি বিজয়নগরস্থ প্রো-আ্যাাক্টিভ হলে কওমী গ্রুপ আয়োজিত সীরাত অ্যাপ ও ওয়েবসাইট প্রতিযোগিতা ১৪৩৫ হিজরির পুরস্কার বিতরণী অনুষ্ঠান ও সেমিনার আয়োজিত হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনির্ভাসিটির সফওয়্যার ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রফেসর ইউসুফ এম ইসলাম, আবহাস এডুকেশনাল রিসার্চ ইন্সটিটিউটের চেয়ারম্যান ড. মাওলানা শামসুল হক সিদ্দিক, দৈনিক আমার দেশের বিভাগীয় সম্পাদক মাওলানা শরীফ মুহাম্মদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মুফতি ইউসুফ সুলতান।
