খাদ্যে ভেজাল রোধে ২০১৩ সালে প্রণীত নিরাপদ খাদ্য আইন বাস্তবায়নে কী পদক্ষেপ নেয়া হয়েছে তা আগামী ১৬ জুনের মধ্যে প্রতিবেদন আকারে আদালতকে জানাতে নির্দেশ দিয়েছে হাইকোর্ট। বিচারপতি কাজী রেজা-উল হক ও বিচারপতি এবিএম আলতাফ হোসেনের ডিভিশন বেঞ্চ সোমবার এই আদেশ দেন।
বাণিজ্য সচিব, স্বরাষ্ট্র, খাদ্য, স্বাস্থ্য, শিল্প ও আইন সচিব, বাংলাদেশ স্টান্ডার্ড টেস্টিং ইনস্টিটিউটের (বিএসটিআই) ব্যবস্থাপনা পরিচালক, বিএসটিআইর পরিচালক, পুলিশের আইজি, র্যাবের মহাপরিচালক ও ডিএমপি কমিশনারকে রুলের জবাব দিতে বলা হয়েছে।
