বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) ও এশিয়ান ডিজাস্টার প্রিপেয়ার্ডনেস সেন্টার (এডিপিসি)-এর উদ্যোগে প্রাকৃতিক দুর্যোগ বা ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের জরুরি ভিত্তিতে চিকিত্সাসেবা প্রদানের জন্য ‘চিকিত্সা ব্যবস্থাপনা, মূল্যায়ন ও পরিকল্পনা বিষয়ক এক কর্মশালা মঙ্গলবার বিএসএমএমইউয়ের ডা. মিল্টন হলে অনুষ্ঠিত হয়। কর্মশালায় চিকিত্সক, কর্মকর্তা, নার্সসহ ৩০ জন অংশ নেন।
ইউএসএইড’র সহায়তায় আয়োজিত এ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস-চ্যান্সেলর (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক মোঃ শহীদুল্লাহ সিকদার। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের ইন্টারনাল মেডিসিন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. এম. এ. জলিল চৌধুরী।
