আইনজীবী মহাসমাবেশে পুলিশি হামলার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করেছে বিএনপি সমর্থক আইনজীবীরা। মঙ্গলবার সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি ভবন প্রাঙ্গণে এ কর্মসূচির আয়োজন করে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম। মানববন্ধন পূর্ব সমাবেশে ফোরামের সভাপতি ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া বলেন, অব্যাহতভাবে সারাদেশে গুম, খুন ও অপহরণের ঘটনা ঘটছে। নির্বাচিত গণতান্ত্রিক সরকার না থাকায় এই ধরনের ঘটনা বৃদ্ধি পাচ্ছে। অবিলম্বে গুম ও খুনের ঘটনা বন্ধ করতে সরকারকে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে হবে।
সমাবেশে আরো বক্তব্য রাখেন সুপ্রিম কোর্ট বার সম্পাদক ও ফোরাম মহাসচিব ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন, সাবেক সম্পাদক ব্যারিস্টার বদরুদ্দোজা বাদল, ব্যারিস্টার কায়সার কামাল, ব্যারিস্টার রাগীব রউফ চৌধুরী, এডভোকেট গাজী কামরুল ইসলাম সজল প্রমুখ। সমাবেশ শেষে বিক্ষোভ মিছিল করেন আইনজীবীরা।
