হ্যান্ডবলে ভারতীয় খেলোয়াড়

আপডেট : ২৭ মে ২০১৪, ২২:৪১
কিউট প্রিমিয়ার হ্যান্ডবল লিগে নারিন্দা প্রগতি বয়েজ ক্লাবের হয়ে খেলার জন্য ভারতীয় জাতীয় দলের হারদেব সিং ঢাকায় এসেছেন। গতকাল দুপুরে ফেডারেশনে তার রেজিস্ট্রেশন হয়েছে। আজ তিনি মাঠে নামবেন বলে জানা গেছে। গতকাল হ্যান্ডবল মাঠে অনুষ্ঠিত লিগের খেলায় সূর্যোদয় ক্রীড়া চক্র ২৮-১৬ গোলে ওল্ড আইডিয়ালসকে, প্রাইম স্পোর্টিং ক্লাব ৩৩-১২ গোলে ভ্রাতৃত্ব সমাজ কল্যাণ সংঘকে (বাংলা ক্লাব) হারিয়েছে।