বর্তমান চ্যাম্পিয়ন সেরেনা উইলিয়ামস গতকাল বুধবার ফ্রেঞ্চ ওপেন টেনিস টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছেন। মাত্র এক ঘন্টা স্থায়ী ম্যাচে ১৭ বারের গ্র্যান্ডস্ল্যাম জয়ী আমেরিকান সেরেনা ৬-২, ৬-২ গেমে বিশ্বের ৩৫ নম্বর খেলোয়াড় স্পেনের গার্বিন মুগুরুজার কাছে হেরে বিদায় নেন। এটিই এখন পর্যন্ত টুর্নামেন্টের সবচে বড় অপ্রত্যাশিত ঘটনা। তার বোন ভেনাস ২-৬, ৬-৩, ৬-৪ গেমে স্লোভাকিয়ার উঠতি তরুণী অ্যানা চিমিয়েলডোভার কাছে এক ঘন্টারও কম সময়ের ব্যবধানে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নিলেন।—বাসস/এএফপি
