কিউট হ্যান্ডবলের দুই ম্যাচে ১১৬ গোল

আপডেট : ২৮ মে ২০১৪, ২২:২৫
কিউট প্রিয়িমার হ্যান্ডবল লিগে দুই ম্যাচে ১১৬ গোল হয়েছে। ভারতীয় জাতীয় হ্যান্ডবল দলের খেলোয়াড় পেয়ে দারুণ উজ্জীবিত হয়ে উঠেছে নারিন্দা প্রগতি বয়েজ ক্লাব। কাল হ্যান্ডবল মাঠে নারিন্দা প্রগতি বয়েজ ক্লাব ৪০-১৬ গোলে মেরিনার ইয়াংস ক্লাবকে উড়িয়ে দিয়েছে। বিজয়ী দল প্রথমার্ধে ২২-৪ গোলে এগিয়ে ছিলো। ভারতীয় দুই খেলোয়াড় হারদেব সিং ১৩ ও শামসের সিং ১০টি এবং মেরিনারের আখতারুজ্জামান ৬ গোল করেন। দ্বিতীয় ম্যাচে প্রাইম স্পোর্টিং ক্লাব ৫০-১০ গোলে ওল্ড আইডিয়ালসকে হারিয়েছে। বিজয়ী দল প্রথমার্ধে ৩১-৫ গোলে এগিয়ে ছিলো। বিজয়ী দলের ইমরান ১৪ এবং আশিক ৯ গোল করেন। গোলের ছড়াছড়ি হয়েছে হ্যান্ডবল মাঠে। লিগ কমিটির সম্পাদক জাহাঙ্গীর হোসেন বলেছেন, এটা নতুন কিছু না। অনেক আগে এর চেয়েও বেশি গোল হয়েছে ম্যাচে। হ্যান্ডবলে এটা হতেই পারে। এটা অবাক করা কিছু নয়।