প্রথম বিভাগ হকি

আপডেট : ২৮ মে ২০১৪, ২২:২৫
গতকাল মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে অনুষ্ঠিত গ্রীন ডেল্টা ইন্স্যুরেন্স প্রথম বিভাগ হকি লিগে শিশু-কিশোর সংঘ ৭-০ গোলে শান্তিনগরকে হারায়। হূদয় ২, সবুজ, রফিকুল হাসান, শাওন, নাসির, প্রিন্স ১টি করে গোল করেন। দ্বিতীয় ম্যাচে বর্ণক সমাজ ২-১ গোলে হারায় ফরাশগঞ্জকে। বিজয়ী দলের রফিকুল ইসলাম, রঞ্জন বণিক এবং বিজিত দলের সাইফুল ইসলাম গোল করেন।