স্যামসাং মনিটরে টিভি কার্ড ফ্রি

আপডেট : ২৯ মে ২০১৪, ২০:৩০
আসন্ন ফিফা বিশ্বকাপ উপলক্ষে স্যামসাংয়ের ২৭” মনিটরে টিভি কার্ড উপহারের ঘোষণা দিয়েছে স্মার্ট টেকনোলজিস। এই এলইডি মনিটরে রয়েছে ৩০০সিডি/এম২ ব্রাইটনেস, ১০০০:১ কনট্রাস্ট রেশিও, ১৯২০ বাই ১০৮০ রেজ্যুলেশন, ৫ মিলিসেকেন্ড রেসপন্স টাইম, ১৭৮/১৭৮ ডিগ্রি ভিউ অ্যাঙ্গেল। ৩ বছরের বিক্রয়োত্তর সেবাসহ মূল্য ৩৩,০০০ টাকা।