বিটস অডিও কিনে নেওয়ার যে খবরটি দিন কয়েক আগে ছড়িয়ে পড়েছে, তার সত্যতা স্বীকার করেছে অ্যাপল। ৩ বিলিয়ন বা ৩০০ কোটি ডলারে বিটস ইলেক্ট্রনিক্সকে কিনে নিচ্ছে অ্যাপল। উভয় প্রতিষ্ঠান এ বিষয়ে সম্মত হয়েছে। এই চুক্তির আওতায় বিটসের প্রতিষ্ঠাতা জিমি লভিন এবং ড. ড্রি যোগ দেবেন অ্যাপলে। অ্যাপল প্রধান টিক কুক জানিয়েছেন, বিটসকে কিনে নেওয়ার ফলে সংগীত জগতে অ্যাপল আরও অনেক বেশি উদ্ভাবনী ক্ষমতা প্রদর্শন করতে সক্ষম হবে।
