এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম
প্রশ্ন ১। ন্যাশনাল অ্যাসেম্বলি কী?
উত্তর: জাতীয় পরিষদ।
প্রশ্ন ২। শাসনতন্ত্র কী?
উত্তর: সংবিধান।
প্রশ্ন ৩। আরটিসি কী?
উত্তর: রাউন্ড টেবিল কনফারেন্স বা গোলটেবিল বৈঠক।
প্রশ্ন ৪। মার্শাল-ল কী?
উত্তর: সামরিক আইন।
প্রশ্ন ৫। সেক্রেটারিয়েট কী?
উত্তর: সচিবালয়।
প্রশ্ন ৬। Withdraw শব্দটির অর্থ কী?
উত্তর: প্রত্যাহার।
প্রশ্ন ৭। ব্যারাক বলতে কী বুঝায়?
উত্তর: সেনাছাউনি।
প্রশ্ন ৮। জেনারেল আইয়ুব খান ক্ষমতাচ্যুত হওয়ার পর কে ক্ষমতায় আসেন?
উত্তর: ইয়াহিয়া খান।
প্রশ্ন ৯। বাঙালির অবিসংবাদিত নেতা কে?
উত্তর: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।
প্রশ্ন ১০। প্রেসিডেন্ট ইয়াহিয়া খান কত তারিখে পাকিস্তান জাতীয় পরিষদের প্রথম অধিবেশন ডেকেছিলেন?
উত্তর: ১৯৭১ সালের ৩রা মার্চ।
প্রশ্ন ১১। কত তারিখে জাতীয় পরিষদের অধিবেশন স্থগিত করা হয়?
উত্তর: ১৯৭১ সালের ১লা মার্চ।
প্রশ্ন ১২। ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণে কত লোক উপস্থিত ছিলেন?
উত্তর: প্রায় ১০ লাখ।
প্রশ্ন ১৩। ৭ই মার্চের ভাষণটির ব্যাপ্তি কত মিনিট ছিল?
উত্তর: ১৮ মিনিট।
প্রশ্ন ১৪। ১৯৭১ সালের কত তারিখে অ্যাসেম্বলি কল করা হয়েছিল?
উত্তর: মার্চ মাসের ২৫ তারিখে।
প্রশ্ন ১৫। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কোথায় জন্মগ্রহণ করেন?
উত্তর: গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়া গ্রামে।
প্রশ্ন ১৬। বঙ্গবন্ধুর পিতার নাম কী?
উত্তর: শেখ লুত্ফুর রহমান।
প্রশ্ন ১৭। বঙ্গবন্ধুর মাতার নাম কী?
উত্তর: সাহেরা খাতুন।
প্রশ্ন ১৮। ৬ দফা আন্দোলনের মূখ্য প্রবক্তা কে?
উত্তর: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।
প্রশ্ন ১৯। কখন বঙ্গবন্ধুকে গ্রেফতার করা হয়?
উত্তর: ১৯৭১ সালের ২৫শে মার্চ মধ্যরাতে।
প্রশ্ন ২০। বঙ্গবন্ধু কারামুক্ত হয়ে কত তারিখে স্বদেশ প্রত্যাবর্তন করেন?
উত্তর: ১৯৭২ সালের ১০ই জানুয়ারি।
প্রশ্ন ২১। কে সর্বপ্রথম জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে বাংলা ভাষায় ভাষণ প্রদান করেন?
উত্তর: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।
প্রশ্ন ২২। বঙ্গবন্ধু কত সালে জাতিসংঘে বাংলায় ভাষণ দেন?
উত্তর: ১৯৭৪ সালে।
প্রশ্ন ২৩। কখন বঙ্গবন্ধু সপরিবারে নিহত হন?
উত্তর: ১৯৭৫ সালের ১৫ই আগস্ট।
প্রশ্ন ২৪। কাদের হাতে বঙ্গবন্ধু নিহত হন?
উত্তর: সামরিক বাহিনীর কতিপয় বিপথগামী সদস্যের হাতে।
প্রশ্ন ২৫। কত সালে ৬দফা কর্মসূচি ঘোষণা করা হয়?
উত্তর: ১৯৬৬ সালে।
প্রশ্ন ২৬। বঙ্গবন্ধু কোথায় ৭ই মার্চের ভাষণ দেন?
উত্তর: রেসকোর্স ময়দানে।
প্রশ্ন ২৭। রেসকোর্স ময়দানের বর্তমান নাম কী?
উত্তর: সোহরাওয়ার্দী উদ্যান।
প্রশ্ন ২৮। ভুট্টো সাহেব কে ছিলেন?
উত্তর: পাকিস্তান পিপলস পার্টির তত্কালীন নেতা জুলফিকার আলী ভুট্টো।
প্রশ্ন ২৯। আইয়ুব খানের কখন পতন হয়?
উত্তর: ১৯৬৯ সালের গণআন্দোলনে।
প্রশ্ন ৩০। বঙ্গবন্ধুর ৭ই মার্চের ভাষণকে কোন ভাষণের সঙ্গে তুলনা করা হয়?
উত্তর: গেটিসবার্গ ভাষণের সঙ্গে তুলনা করা হয়।
প্রশ্ন ৩১। ১৯৭০ সালের নির্বাচনে কোন দল একক সংখ্যাগরিষ্ঠতা লাভ করে?
উত্তর: আওয়ামী লীগ।
