খালেদা জিয়া জঙ্গিবাদ লালনের নেতৃত্ব দিচ্ছেন :তথ্যমন্ত্রী

আপডেট : ৩০ মে ২০১৪, ২১:৪৩
জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি ও তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, খালেদা জিয়া জঙ্গিবাদ লালন পালনের নেতৃত্ব দিচ্ছেন। যতদিন তিনি জঙ্গিবাদ-রাজাকার বর্জন না করবেন ততদিন তার সঙ্গে সংলাপে বসতে কেউ একমত হবে না। শুক্রবার বঙ্গবন্ধু এভিনিউর শহীদ কর্নেল তাহের মিলনায়তনে জাসদের ঢাকা বিভাগীয় প্রতিনিধি সভার উদ্বোধনী অনুষ্ঠানের বক্তব্যে তিনি একথা বলেন। তথ্যমন্ত্রী বলেন, অসাংবিধানিকভাবে খালেদা জিয়া দেশকে ভয়াবহ বিপর্যয়ের দিকে ঠেলে দিয়েছিল। এ কারণে দেশে জঙ্গিবাদ, গুম, খুন, অপহরণকারীরা মাথাচাড়া দিয়ে ওঠা শুরু করেছে। এসব দুর্যোগ থেকে দেশকে রক্ষা করতে না পারলে দেশে বিপর্যয় নেমে আসবে। প্রতিনিধি সভায় জাসদের যুগ্ম সাধারণ সম্পাদক নাজমুল হক প্রধান এমপি, শিরিন আক্তার এমপি ও কেন্দ্রীয় কমিটির নেতা-কর্মীরা বক্তব্য রাখেন। সভায় ঢাকা, নারায়ণগঞ্জ, মুন্সীগঞ্জ, মানিকগঞ্জ, নরসিংদী, গাজীপুর, মাদারীপুর, শরীয়তপুর, গোপালগঞ্জ, ফরিদপুর ও রাজবাড়ী জেলার নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।