তারেক আইএসআইয়ের পরামর্শে মিথ্যাচার করছেন :খাদ্যমন্ত্রী

আপডেট : ৩০ মে ২০১৪, ২১:৪৩
খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম বলেছেন, পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআইয়ের পরামর্শে তারেক রহমান বিদেশে বসে উদ্দেশ্যমূলকভাবে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে নানা অসংলগ্ন কথা বলছেন। মূলত আন্দোলনে ব্যর্থ হয়ে বিএনপির অস্তিত্ব এখন বিপন্ন, তাই তারেক রহমান বিদেশে বসে মিথ্যাচার করছেন। শুক্রবার শাহবাগস্থ কেন্দ্রীয় পাবলিক লাইব্রেরি মিলনায়তনে এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন। শিরিন আক্তার মঞ্জুর সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান । সভায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন ও ২১তম জাতীয় শিশু দিবস উপলক্ষে আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠানের পুরস্কার বিতরণ করা হয়।