প্রধানমন্ত্রীর দপ্তরের তদন্তের অপেক্ষায় সংসদীয় কমিটি

আপডেট : ৩০ মে ২০১৪, ২১:৪৩
মহাজোট সরকারের শেষদিকে মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকী এখতিয়ার বহির্ভূতভাবে সরকারের যে জমি ইজারা দিয়েছেন বলে দুই-একটি পত্রিকায় প্রতিবেদন এসেছে, সে বিষয়ে প্রধানমন্ত্রীর দপ্তরের তদন্ত প্রতিবেদন পাওয়া পর্যন্ত অপেক্ষা করবে বস্ত্র ও পাট মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটি। বৃহস্পতিবার সংসদ ভবনে অনুষ্ঠিত বৈঠক শেষে একথা জানিয়েছেন কমিটির সভাপতি সাবের হোসেন চৌধুরী। তিনি বলেন, প্রাক্তন বস্ত্র ও পাটমন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকী সরকারি জমি ইজারা দিয়েছেন। এ নিয়ে কমিটির সদস্যদের কেউ কেউ প্রশ্ন তুলেছেন। এ বিষয়ে বস্ত্র ও পাট মন্ত্রণালয় আইন মন্ত্রণালয়ের মতামত চেয়েছে। একইসঙ্গে প্রধানমন্ত্রীর দপ্তরে একটি তদন্ত কমিটি হয়েছে।