আজিমপুর দায়রা শরীফে ইসালে সওয়াব ও ওরস অনুষ্ঠিত

আপডেট : ৩০ মে ২০১৪, ২১:৪৪
শুক্রবার ঐতিহাসিক আজিমপুর দায়রা শরীফ খানকাহর প্রতিষ্ঠাতা হযরত শাহ সূফী মোঃ দায়েম (রাঃ) এর ২২১তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ধর্মীয় ভাব গাম্ভীর্যে ইসালে সওয়াব ও ওরস মাহফিল অনুষ্ঠিত হয়। গতকাল বাদ আসর থেকে দায়রা শরীফ মসজিদে কোরআন তেলাওয়াত এবং বাদ মাগরিব খতমে আম্বিয়া সালাতুল আজকার, যিকির, মিলাদ মাহফিল ও আলোচনা সভার আয়োজন করা হয়। এছাড়া খানকাহর বর্তমান পীর আলহাজ্ব হযরত মাওলানা শাহ সূফী সৈয়দ আহমাদ উল্লাহ (জোবায়ের) উপস্থিত ভক্ত ও মুসুল্লিদের উদ্দেশ্যে বক্তব্য ও মোনাজাত পরিচালনা করেন। -প্রেস বিজ্ঞপ্তি