আজকের অনুষ্ঠান

আপডেট : ৩০ মে ২০১৪, ২১:৪৫
লাল সবুজের দল ঃ স্বাধীনতার ৪৩ বছর পূর্তি উপলক্ষে সাংস্কৃতিক উত্সব ও সম্মাননা প্রদান অনুষ্ঠান, বিকাল ৫টা, কেন্দ্রীয় কচি-কাঁচার মেলা মিলনায়তন ,সেগুন বাগিচা। বেঙ্গল আর্ট লাউঞ্জ ঃ ‘অফ ম্যান এন্ড আর্থ’ শীর্ষক চিত্রকলা প্রদর্শনী উদ্বোধন, সন্ধ্যা ৬টা, বেঙ্গল আর্ট লাউঞ্জ, গুলশান। সৃজন ঃ ফেলে আসা দিনের বাংলা গান, সন্ধ্যা সাড়ে ৬টা, কবি সুফিয়া কামাল মিলনায়তন, জাতীয় জাদুঘর। বরিশাল জেলা সমিতি ঃ মিলনমেলা ও মেধাবীদের সংবর্ধনা প্রদান অনুষ্ঠান, বিকাল সাড়ে ৩টা, মতিঝিলস্থ ওয়াপদা মিলনায়তন। স্টুডিও ৪৮ ঃ ‘লস্ট ইন দ্যা আরবান ওয়ার্ল্ড’ শীর্ষক চিত্র প্রদর্শনী উদ্বোধন, সন্ধ্যা ৬টা, ঢাকা আর্ট সেন্টার। আনন্দধারা : বাংলাদেশ টেলিভিশন ও বেতারের বিশিষ্ট শিল্পী ফারহাত হোসেন এবং স্বপন দত্তের রবীন্দ্র সঙ্গীতের অডিও অ্যালবামের মোড়ক উন্মোচন, সন্ধ্যা ৭টা, শিল্পকলা একাডেমীর সঙ্গীত ও নৃত্য মিলনায়তন, সেগুনবাগিচা, ঢাকা।