বিশ্বকাপে ধারাভাষ্য দেবেন ডনোভান

আপডেট : ৩০ মে ২০১৪, ২২:১১
যুক্তরাষ্ট্রের ২৩ সদস্যের চুড়ান্ত দল থেকে বাদ পড়লেও বিশ্বকাপে যাচ্ছেন ল্যান্ডন ডনোভান। ব্রাজিল বিশ্বকাপে ইএসপিএন ফক্স স্পোর্টসের হয়ে ধারাভাষ্য দেবেন তিনি। কোচ য়ুর্গেন ক্লিন্সম্যানের দল থেকে বাদ পড়াটা মোটেই মেনে নিতে পারেননি ডনোভান। দল থেকে বাদ পড়ার পর প্রথম ম্যাচেই লা গ্যালাক্সির হয়ে দুই গোল করে মেজর লিগ সকারে (এমএসএল) সর্বকালের সর্বোচ্চ গোলদাতার আসনটি নিজের দখলে নিয়ে নেন তিনি। এখন খেলোয়াড় হিসেবে বিশ্বকাপে যেতে না পারলেও ইএসপিএন ফক্স স্পোর্টসের ধারাভাষ্যকারদের দলে যোগ দিচ্ছেন তিনি। ধারাভাষ্যকার হিসেবে এটাই ডনোভানের প্রথম দায়িত্ব পালন নয়। গত নভেম্বরে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে ফক্স রেডিওতে অতিথি বিশ্লেষক হিসেবে কাজ করেছেন তিনি। বাসস