তোশিবা গ্রাফিক্স ল্যাপটপ

আপডেট : ৩১ মে ২০১৪, ১৯:৪২
স্মার্ট টেকনোলজিস বাজারে এনেছে প্রফেশনাল গ্রাফিক্সের কাজ করার উপযোগী তোশিবা ব্র্যান্ডের স্যাটেলাইট এল৫০ ল্যাপটপ। এতে রয়েছে ইন্টেল কোরআই৫ প্রসেসর, ৪ জিবি ডিডিআর৩ র্যাম, ৫০০ জিবি হার্ডডিস্ক, ১৫.৬” ডিসপ্লে, ২ জিবি এনভিডিয়া জিফোর্স গ্রাফিক্স, এইচডি ওয়েবক্যাম, অনকিউ স্টেরিও স্পিকার প্রভৃতি। ব্যাটারি ব্যাকআপ ৬ ঘণ্টা। ১ বছরের বিক্রয়োত্তর সেবা ও ক্যারিকেসসহ মূল্য ৬৩,৯০০ টাকা।