মজিলা স্মার্টফোনের প্রি-অর্ডার শুরু

আপডেট : ৩১ মে ২০১৪, ১৯:৪২
মজিলার ফায়ারফক্স অপারেটিং সিস্টেমের স্মার্টফোনের ঘোষণা এসেছে অনেকদিন আগেই। তবে এবারে এর সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। ফলে প্রি-অর্ডারের জন্য উন্মুক্ত করা হয়েছে ‘ফ্লেম’ ব্র্যান্ডের এসব স্মার্টফোন। এক ব্লগপোস্টে মজিলা এ খবর জানিয়েছে। অনলাইনে এভারবায়িং (www.everbuying.com) ওয়েবসাইটের মাধ্যমে প্রি-অর্ডার করা যাবে ১৭০ ডলার মূল্যের এই স্মার্টফোন। মজিলার ব্লগপোস্টে জানানো হয়েছে, জাপান ছাড়া অন্য যেকোনো দেশ থেকেই এটি অর্ডার করা যাবে এবং শিপিং চার্জ ছাড়াই এটি পৌঁছে যাবে ক্রেতার হাতে। যেকোনো নেটওয়ার্কের জন্যই এটি আনলক করা রয়েছে। সাধারণ ব্যবহারকারী ছাড়াও ডেভেলপাররাও তাদের নানা ধরনের পরীক্ষা-নিরীক্ষার জন্য এটি ব্যবহার করতে পারবেন বলে জানিয়েছে মজিলা। এতে ব্যবহূত হয়েছে কোয়ালকমের ১.২ গিগাহার্জ ডুয়াল কোর প্রসেসর, ১ জিবি র্যাম, ৮ জিবি রম, ৫ ও ২ মেগাপিক্সেল ডুয়াল ক্যামেরা।