চকলেটে পর্ক ডিএনএ

আপডেট : ৩১ মে ২০১৪, ২১:৫১
চকলেট ছোট বড় সবাই খেতে ভালবাসেন। চকলেট প্রেমীদের দুঃসংবাদ রয়েছে স্ট্রেইট টাইমস-এর একটি রিপোর্টে। রিপোর্টের শিরোনাম করা হয়েছে, চকলেট স্ক্যান্ডাল। রিপোর্টে উল্লেখ করা হয়, ক্যাডবেরি মালয়েশিয়ার ডেয়ারি মিল্ক হ্যাজেল নার্ট ও ডেয়ারি মিল্ক রোস্ট অ্যালমন্ড চকলেট পরীক্ষায় পরসিন ডিএনএ বা পর্ক ডিএনএ পাওয়া গেছে। এটা মালয়েশিয়ার হালাল খাদ্য তালিকার অন্তর্ভুক্ত নয়। মালয়েশিয়ার স্বাস্থ্য মন্ত্রণালয় কর্তৃক খাদ্যে ‘নন হালাল উপাদান’ পরীক্ষার মন্ত্রণালয়ের একটি রুটিন টেস্টে চকলেটে পর্ক ডিএনএ সনাক্ত হয়। এব্যাপারে মালয়েশিয়ার ইসলামিক ডেভেলপমেন্ট বিভাগ (জাকিম) স্বাস্থ্য মন্ত্রণালয়, স্ট্যান্ডার্ড বিভাগ ও রসায়ন বিভাগের সঙ্গে একটি বিশেষ বৈঠক করবে। এদিকে গত ২৭ মে মালয়েশিয়ায় ক্যাডবেরি চকলেটে পর্ক ডিএনএ সনাক্ত হওয়ার খবর প্রকাশিত হবার পর সিঙ্গাপুরের এগ্রো এন্ড ভেটেরিনারি অথারিটি (এভিএ) মালয়েশিয়া থেকে উক্ত ব্যাচের চকলেট আমদানি স্থগিত করেছে এবং সিঙ্গাপুরের বাজারে পাওয়া সব ধরনের ক্যাডবেরি চকলেট পরীক্ষার সিদ্ধান্ত নিয়েছে। এদিকে এই উদ্বেগজনক তথ্য উদঘাটিত হবার পর ক্যাডবেরি মালয়েশিয়া তাদের সকল সাপ্লাইচেইন পুঙ্খানুরূপে পরীক্ষা-নিরীক্ষার উদ্যোগ নিয়েছে। পাশাপাশি কোম্পানিটি ডেয়ারি মিল্ক হ্যাজেল নার্ট ও মিল্ক রোস্ট অ্যালমন্ড চকলেট বাজার থেকে প্রত্যাহার করে নিচ্ছে। তাই এই খবরটি প্রকাশ হবার পর চকলেট প্রেমীদের অবশ্যই ভেবে চিন্তে চকলেট খেতে হবে। লেখক : চুলপড়া, এলার্জি, চর্ম ও যৌন রোগ বিশেষজ্ঞ