ঢাকাস্থ বরিশাল জেলা সমিতির কার্যকরী পরিষদের অভিষেক

আপডেট : ৩১ মে ২০১৪, ২১:৫৩
ঢাকাস্থ বরিশাল জেলা সমিতির নবনির্বাচিত কার্যকরী পরিষদের অভিষেক শনিবার অনুষ্ঠিত হয়েছে। রাজধানীর মতিঝিলের ওয়াপদা ভবন মিলনায়তনে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে নবনির্বাচিত নির্বাহী কমিটির সদস্যদের পরিচয় করিয়ে দেয়া হয়। এছাড়া অনুষ্ঠানে সমিতির আজীবন সদস্যদের মেধাবী সন্তানদের সম্মাননা দেয়া হয়। বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী রাশেদ খান মেনন এতে প্রধান অতিথি ছিলেন। এবার সরদার মো: মুজিবর রহমানকে সভাপতি এবং মোহাম্মদ ইব্রাহিম খলিলকে সাধারণ সম্পাদক করে ৩১ সদস্য বিশিষ্ট ঢাকাস্থ বরিশাল বিভাগীয় সমিতি গঠন করা হয়েছে।