জেনোসাইড ও জাস্টিস কোর্সের প্রথম ব্যাচের সার্টিফিকেট প্রদান

আপডেট : ৩১ মে ২০১৪, ২১:৫৩
মুক্তিযুদ্ধ জাদুঘরের সেন্টার ফর স্টাডি অফ জেনোসাইড এন্ড জাস্টিসের উদ্যোগে চার সপ্তাহব্যাপী জেনোসাইড এন্ড জাস্টিস কোর্সের প্রথম ব্যাচের সমাপনী ক্লাস ও সার্টিফিকেট প্রদান করা হয়েছে শনিবার। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক হারুনুর রশীদ। তিনি বলেন, ত্রিশ লাখ মানুষের আত্মত্যাগের বিনিময়ে যে বাংলাদেশের জন্ম সেই বাংলাদেশের মাটিতে যুদ্ধাপরাধীদের বিচার হবেই। তিনি যুদ্ধাপরাধীদের পাশাপাশি এদের সংগঠন জামায়াতে ইসলামীর বিচার এবং দেশের রাজনীতিতে এদের নিষিদ্ধ করারও আহবান জানান। সেন্টার ফর স্টাডি অফ জেনোসাইড এন্ড জাস্টিসের পরিচালক মফিদুল হকের সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টি জিয়াউদ্দিন তারিক আলী, প্রকৌশলী রবিউল হুসাইন এবং কোর্সের সমন্বয়কারী উম্মে ওয়ারা। গত ৯ মে থেকে ৩১ মে পর্যন্ত এই সার্টিফিকেট কোর্সে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-ছাত্র, সাংবাদিক, আইনজীবীসহ বিভিন্ন শ্রেণি-পেশার ৩০ জন অংশগ্রহণ করেন।