বেতন ও চাকরি কমিশন-২০১৩ প্রকাশিত ২টি প্রশ্নমালা পূরণের সময়সীমা আগামী ৩০ জুন পর্যন্ত বৃদ্ধি করেছে। প্রশ্নমালা দু’টি বেতন ও চাকরি কমিশনের ওয়েবসাইট www.paycom.portal.gov.bd তে পাওয়া যাবে।
জাতীয় বেতন স্কেলের আওতাভুক্ত কর্মকর্তা-কর্মচারিগণ প্রশ্নমালা দু’টি অনলাইনে বা ডাউনলোড করে পূরণ করে আগামী ৩০ জুনের মধ্যে বিসিএস প্রশাসন একাডেমি, শাহবাগ, ঢাকায় বেতন ও চাকরি কমিশন কার্যালয়ে পাঠাতে পারবেন। -তথ্য বিবরণী
