রুনিতেই আস্থা হজসনের

আপডেট : ৩১ মে ২০১৪, ২২:৩৭
পেরুর বিরুদ্ধে নিজেদের মাটিতে বিশ্বকাপের আগে সর্বশেষ প্রীতি ম্যাচের পারফরম্যান্স আশাব্যঞ্জক না হলেও বিশ্বকাপে ইংল্যান্ড সেরা ফর্মের ওয়েইন রুনিকেই পাবে বলে আশাবাদী রয় হজসন। প্রায় এক মাস পর নিজের প্রথম ম্যাচ খেলতে নামা রুনিকে অবশ্য দ্বিতীয়ার্ধে তুলে নেন ইংলিশ কোচ। ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে মৌসুমের শেষ তিনটি ম্যাচে মাঠে নামতে না পারা রুনি ম্যাচে মাত্র একবারই পেরুর রক্ষণে কাঁপন ধরাতে সক্ষম হন। প্রথমার্ধে এই হেডটি ছাড়া ৬৫ মিনিটে মাঠ ছাড়ার আগে উল্লেখযোগ্য কিছুই পাওয়া যায়নি এই ২৮ বছর বয়সীর কাছ থেকে। তবে একমাসের বিরতি শেষে সাবেক এভারটন স্ট্রাইকারের কাছ থেকে এটুকু পেয়েই খুশি হজসন, ‘রুনির পারফরম্যান্স নিয়ে আমি খুশি। আমরা জানি এই মুহূর্তে তার অবস্থান কোথায়। তার সেরে উঠার হারটা কেমন সেটাও আমরা জানি। আর তাকে তুলে নেয়ার সিদ্ধান্তটা আগে থেকেই ছিলো। তার ফিটনেস নিয়ে আমার কোন চিন্তা নেই। মাঠে তার আচরণ এবং নিবেদন ছিল চূড়ান্ত পেশাদার মানসিকতার। তাছাড়া আরেকটি গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে, নিজেকে পুরোপুরি ফিরে পেতে আরো দুই সপ্তাহ সময় পাচ্ছে সে।’ রুনি-স্টিফেন জেরার্ডদের বদলে রাহীম স্টার্লিংদের মতো তরুণদের সুযোগ দেয়াও এই ম্যাচে তার লক্ষ্য ছিল জানিয়ে হজসন আরো বলেন, ‘খুব বেশি সিনিয়র খেলোয়াড় নামানোটা কখনোই কাম্য হতে পারে না। তাছাড়া ৩-০ তে এগিয়ে থাকা অবস্থায় তরুণ খেলোয়াড়দের বাজিয়ে দেখার দারুণ সুযোগ আমার হাতে ছিল।’ এএফপি। দল গোলরক্ষক: ইয়াসপার সিলেসেন (আয়াক্স আমস্টার্ডম), মাইকেল ভর্ম (সোয়ানসি সিটি) ও টিম ক্রুল (নিউক্যাসল ইউনাইটেড)। রক্ষণভাগ: ড্যালে ব্লাইন্ড (আয়াক্স আমস্টার্ডম), স্টেফেন ডি ভ্রিজ, ড্যারিল জানমাট, টেরেন্স কোনগোলো ও ব্রুনো মার্টিন্স ইন্ডি (সবাই ফেইনুর্দের), পল ভেরহেগ (এফসি অগসবার্গ), রন ভ্লার (অ্যাস্টন ভিলা), জোয়েল ভেল্টমান (আয়াক্স আমস্টার্ডম)। মধ্যমাঠ: জর্ডি ক্ল্যাসি (ফেইনুর্দ রটারডাম), জনাথন ডি গুজম্যান (সোয়ানসি সিটি), নাইজেল ডি জং (এসি মিলান), লেরয় ফের (নরউইচ সিটি), আরিয়েন রোবেন (বায়ার্ন মিউনিখ), ওয়েসলি স্নাইডার (গালাতাসারায়), জিওরজিনিও উইজনালডাম (পিএসভি আইন্ডহোভেন)। আক্রমণভাগ: রবিন ফন পার্সি (ম্যানচেষ্টার ইউনাইটেড), ক্লাস ইয়ান হান্টেলার (শালকে ০৪), ডার্ক কায়ুট (ফেনেরবাখ), জেরেমেইন লেনস (ডায়নামো কিয়েভ) ও মেমফিস ডেপে (পিএসভি আইন্দহোভেন)।