শেখ রাসেলের স্বস্তির জয়

আপডেট : ৩১ মে ২০১৪, ২২:৩৮
শেখ রাসেল ক্রীড়া চক্র ৩-১ গোলে ফেনীর সকার ক্লাবকে হারিয়ে দ্বিতীয় জয়ের মুখ দেখেছে। দ্বিতীয় পর্বের প্রথম ম্যাচে উত্তর বারিধারা ক্লাবকে হারিয়ে প্রথম জয় পেয়েছিল বর্তমান চ্যাম্পিয়ন শেখ রাসেল। ৫ ম্যাচ পর আবার একটি জয়ে পেয়েছে তারা। স্বস্তির জয় পেয়েছে ট্রেবল জয়ীরা। গতকাল বঙ্গবন্ধু স্টেডিয়ামে অনুষ্ঠিত নিটল টাটা প্রিমিয়ার লিগ ম্যাচের প্রথমার্ধে আনোয়ার এবং সুমনের গোলে এগিয়ে ছিল শেখ রাসেল। ৭৮ মিনিটে সকার ক্লাবের মেন্ডি গোল করে ব্যবধান কমান, ইনজুরি টাইমে প্যাসকেল মিলিয়েনের গোলটি জয়ের ব্যবধান বাড়ায়। বুধবার শেখ রাসেলের ম্যাচ মুক্তিযোদ্ধার বিরুদ্ধে।