হূদয় মাহী চ্যাম্পিয়ন

আপডেট : ৩১ মে ২০১৪, ২২:৩৯
সাউথ বাংলা ব্যাংক দ্বিতীয় জাতীয় জুনিয়র টেবিল টেনিসের বালক এককে হূদয় এবং বালিকা এককে মাহী চ্যাম্পিয়ন হয়েছে। গতকল শহীদ তাজউদ্দিন আহমেদ ইনডোর স্টেডিয়ামে অনুষ্ঠিত জাতীয় জুনয়ির টিটির ফাইনালে হূদয় ৪-১ গেমে নিজ দল বাগেরহাট জেলার জুবায়েরকে হারান। বালিকা এককের ফাইনালে সেনাবাহিনীর মাহী ৪-২ গেমে ঢাকা জেলার মৌকে হারিয়েছে। এই দুজনই সেরা খেলোয়াড় হয়েছেন। তাদেরকে ওয়ালটন পুরস্কৃত করেছে। বালক দ্বৈতে চট্টগ্রাম জেলার সজিব ও অনেজ এবং বালিকা দ্বৈত সেনাবাহিনীর ঐশি ও জুথী চ্যাম্পিয়ন হয়েছে। খেলা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির চেয়ারম্যান জাহিদ আহসান রাসেল, এমপি। বিশেষ অতিথি ছিলেন সাউথ বাংলা ব্যাংক লিমিটেডের এমডি রফিকুল ইসলাম। ওয়ালটনের পরিচালক ইকবাল বিন আনোয়ার। ফেডারেশনের সাধারণ সম্পাদক জোবেরা রহমান লীনুসহ অন্যান্য কর্মকর্তারা।