হকি প্রাথমিক দলে ৩৫ খেলোয়াড়

আপডেট : ৩১ মে ২০১৪, ২২:৪০
দক্ষিণ কোরিয়ায় অনুষ্ঠিতব্য ইনচিওন এশিয়ান গেমস হকির জন্য ৩৫ জন খেলোয়াড় ডাকা হয়েছে। আজ থেকে প্রাথমিক অনুলীশন শুরু হবে। বিকাল ৪টায় কোচ আজীজ উল্লাহ হায়দার জামালের কাছে রিপোর্ট করতে বলা হয়েছে। জামাল এখন দলকে অনুশীলন করাবেন। কিন্তু তাকে কোরিয়ায় নেয়া হবে না বলে জানিয়েছেন হকি ফেডারেশনের সাধারণ সম্পাদক খাজা রহমতউল্লাহ। তিনি বলেছেন, ‘জামাল অন্য একটা ট্যুরে ছিলেন। এবার আমরা যদি বিওএ থেকে অনুমতি পাই তাহলে আলমগীর আলমকে নেবো। এটা কমিটির সিদ্ধান্ত।’ মূল কোচের দায়িত্ব পালন করবেন পাকিস্তানী নাভিদ আলম। তার সাথে ৭ দিনের জন্য কোচিং করাতে আসবেন বেলজিয়ামের মিশেল কিনান। প্রাথমিক দলে ডাক পেয়েছেন চোট কাটিয়ে উঠা মশিউর রহমান বিপ্লব। ডাক পেলেন যারা ঃ অসিম গোপ, মনোয়ার হোসেন, আবু সাইদ নিপ্পন, মুহিত, সাদেকুর রহমান সিটুল, মামুনুর রহমান চয়ন, খোরশেদুর রহমান, তাপস বর্মন, বেলাল হোসেন, রেজাউল করিম বাবু, ফরহাদ আহমেদ শিটুল, ইরফানুল হক, সালমান সাদিক, আশরাফুল হক, রোকনুজ্জামান সোহাগ, মশিউর রহমান বিপ্লব, আব্দুল্লাহ আল মসনুর, শেখ মোঃ নান্নু, সারোয়ার হোসেন, সাব্বির আহমেদ রানা, রুম্মন সরকার, নাইম উদ্দিন, অজিত কুমার ঘোষ, ফজলে হোসেন রাব্বি, শামিম মিয়া, হাসান যুবায়ের নিলয়, কৃষ্ণ কুমার, মইনুল ইসলাম কৌশিক, পুস্কর ক্ষিসা মিমো, রকি, আরশাদ, রুবেল হোসেন, মিলন হোসেন, সোয়েব আলী ও ইমন।