প্রশ্ন-১। ‘জবরদস্তি’ শব্দের অর্থ কী?
উত্তর: জোরাজুরি।
প্রশ্ন-২। ‘ব্যামো’ কথাটির অর্থ কী?
উত্তর: অসুখ।
প্রশ্ন-৩। ‘তাজ্জব’ শব্দের অর্থ কী?
উত্তর: অদ্ভুত।
প্রশ্ন-৪। মোড়ল জোর করে হাসুর কী খেয়েছিল?
উত্তর: মুরগী।
প্রশ্ন-৫। মোড়ল হাসুকে কী এনে দেওয়ার কথা বলেছিল?
উত্তর: শান্তি।
প্রশ্ন-৬। মোড়ল কার মাথায় হাত রেখে প্রতিজ্ঞা করেছিল?
উত্তর: কবিরাজের।
প্রশ্ন-৭। কবিরাজ মোড়লের ব্যাধি ভালো করার জন্যে কী আনতে বলেছিল?
উত্তর: একজন সুখী মানুষের জামা।
প্রশ্ন-৮। মোড়লের কী রোগ হয়েছিল?
উত্তর: হাড় মড়মড় রোগ।
প্রশ্ন-৯। কবিরাজ কত সময়ের মধ্যে একজন সুখী মানুষের জামা আনতে বলেছিল?
উত্তর: রাত্রের মধ্যে।
প্রশ্ন-১০। জামা এনে দিতে পারলে মোড়ল কত টাকা বকশিস দিতে চেয়েছিল?
উত্তর: হাজার টাকা।
প্রশ্ন-১১। ছোট একটি কুঁড়েঘরের সামনে হাসু ও রহমত কী করছিল?
উত্তর: গালে হাত দিয়ে ভাবছিল।
প্রশ্ন-১২। কতটি গ্রাম খুঁজে একজনও সুখী মানুষ পাওয়া গেল না?
উত্তর: পাঁচটি গ্রাম।
প্রশ্ন-১৩। সুখী মানুষটি সারাদিন কী কাজ করে?
উত্তর: বনে বনে কাঠ কাটে।
প্রশ্ন-১৪। সুখী মানুষটি খেয়ে দেয়ে কী করে?
উত্তর: গান গাইতে গাইতে শুয়ে পড়ে।
প্রশ্ন-১৫। ‘চোর আমার কী চুরি করবে?’-উক্তিটি কার?
উত্তর: সুখী মানুষটির।
প্রশ্ন-১৬। সুখী মানুষটির ঘরে কী ছিল?
উত্তর: কিছুই ছিল না।
প্রশ্ন-১৭। মমতাজ উদ্দীন আহমদ কত সালে জন্মগ্রহণ করেন?
উত্তর: ১৯৩৫ সালে।
প্রশ্ন-১৮। মমতাজ উদ্দীন আহমদ কোথায় জন্মগ্রহণ করেন?
উত্তর: পশ্চিমবঙ্গের মালদহ জেলায়।
প্রশ্ন-১৯। ‘সুখী মানুষ’ কী ধরনের রচনা?
উত্তর: নাটিকা।
প্রশ্ন-২০। ‘সুখী মানুষ’ নাটিকায় কয়টি দৃশ্য?
উত্তর: ২টি দৃশ্য।
প্রশ্ন-২১। ‘সুখী মানুষ’ নাটিকায় কয়টি চরিত্র?
উত্তর: ৫টি চরিত্র।
প্রশ্ন-২২। মোড়ল চরিত্রটির বয়স কত?
উত্তর: ৫০ বছর।
প্রশ্ন-২৩। ‘কবিরাজ’ অর্থ কী?
উত্তর: আয়ুর্বেদ শাস্ত্রমতে যিনি চিকিত্সা করেন।
মতামত জানাতে ০১৭১৪-৭০৫৭২৭,
anushilon.ittefaq10 @gmail.com
