পায়ের ইনজুরির কারণে আসন্ন বিশ্বকাপ থেকে ছিটকে পড়লেন ঘানার সেন্ট্রাল ডিফেন্ডার জেরি আকামিনকো। ঘানা ফুটবল ফেডারেশন রবিবার জানিয়েছে নেদারল্যান্ডের বিপক্ষে শনিবারের প্রীতি ম্যাচে বাঁ-পায়ের গোড়ালি ভেঙ্গে যাওয়ায় বিশ্বকাপ খেলতে পারছেন না আকামিনকো। রটারডামে অনুষ্ঠিত ম্যাচটিতে ১-০ গোলে পরাজিত হয় ঘানা। এ ম্যাচে অতিরিক্ত সময়ের তৃতীয় মিনিটে বাম পায়ের গোঁড়ালি ভেঙ্গে যায় ২৬ বছর বয়সী আকামিনকোর। অন্তত তিন মাস খেলার বাইরে থাকতে হবে এ ডিফেন্ডারকে। ২০১০ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল খেলা ঘানা এবারের বিশ্বকাপে ডেথ গ্রুপ হিসেবে বিবেচিত জি গ্রুপে খেলবে। গ্রুপের অপর তিন দল ফেভারিট জার্মানি, ক্রিস্টিয়ানো রোনাল্ডোর পর্তুগাল ও যুক্তরাষ্ট্র। নাটালে ১৬ জুন আমেরিকার বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচ খেলবে ঘানা।
