ফিরে দেখা বিশ্বকাপ ১৯৩৪ ইতালি

আপডেট : ০১ জুন ২০১৪, ২২:৩৭
আর মাত্র কয়েকটা দিনের অপেক্ষা। তারপরই ফুটবলতীর্থ ব্রাজিলে শুরু হবে ২০১৪ ফিফা বিশ্বকাপ। এই পৃথিবী নামের গ্রহটি এর আগেও ১৯ বার এই মহাযজ্ঞ আয়োজিত হতে দেখেছে। দেখেছে হাসি, কান্না, নাটক আর ট্রাজেডি। এই বাকি কয়েকদিনে আমরা চলতি ধারাবাহিকে ফিরে দেখবো ফেলে আসা বিশ্বকাপগুলোর খুঁটিনাটি— তত্কালীন চ্যাম্পিয়ন উরুগুয়ে পরের আসরেই খেলতে অস্বীকৃতি জানালো। কারণ, ইতালি তাদের দেশে আয়োজিত প্রথম বিশ্বকাপে খেলেনি। আবারও স্বাগতিকদের জয় দেখলো বিশ্বকাপ। এই জয়ের ভেতর দিয়ে ইতালি প্রথম ইউরোপিয়ান দেশ হিসেবে বিশ্বকাপ জিতলো। অংশগ্রহণকারী দল ১৬ আফ্রিকা : মিশর ইউরোপ : অস্ট্রিয়া, চেকোস্লোভাকিয়া, জার্মানি, ইতালি, রোমানিয়া, সুইডেন, হাঙ্গেরি, নেদারল্যান্ডস, স্পেন, সুইজারল্যান্ড, বেলজিয়াম, ফ্রান্স দক্ষিণ আমেরিকা : আর্জেন্টিনা, ব্রাজিল উত্তর ও মধ্য আমেরিকা : যুক্তরাষ্ট্র ১৭ ম্যাচের টুর্নামেন্টে গোল ৭০টি (৪.১টি প্রতি ম্যাচে) প্রথম পর্ব : ৪৩ কোয়ার্টার ফাইনাল : ১৪ সেমিফাইনাল : ৫ তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ : ৫ ফাইনাল : ৩ বিজয়ী ইতালি রানার-আপ চেকোস্লোভাকিয়া সর্বোচ্চ গোলদাতা ৫/অলড্রিচ নেজেডলি (চেকোস্লোভাকিয়া) দলীয় সর্বোচ্চ গোল ১২ (ইতালি) গোল্ডেন শু অলড্রিচ নেজেডলি (চেকোস্লোভাকিয়া) লাল কার্ড (১) ইমরে মার্কোস (হাঙ্গেরি) তথ্য কণিকা  অস্ট্রিয়া ও ফ্রান্সের মধ্যে প্রথম পর্বের দ্বিতীয় ম্যাচটি অমীমাংসিত থাকায় অতিরিক্ত সময়ে গড়ায়। এটাই বিশ্বকাপের ইতিহাসের প্রথম অতিরিক্ত সময়ের খেলা। অস্ট্রিয়া ৩-২ গোলে জেতে ম্যাচ।  প্রথমবারের মতো বিশ্বকাপ ফাইনালও অতিরিক্ত সময়ে অনুষ্ঠিত হয়।  ফাইনালের দুই অধিনায়ক—ইতালির জিয়ামপিয়েরো কোম্বি ও চেকোস্লোভাকিয়ার ফ্রান্টিসেক প্লানিসকা; দু’জনই ছিলেন গোলরক্ষক