বাংলাদেশ জাতীয় দলের বোলিং কোচের দায়িত্ব নিতে জিম্বাবুয়ের সাবেক অধিনায়ক ও পেসার হিথ স্ট্রিক আজ ঢাকায় আসছেন। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সঙ্গে তার দুই বছরের চুক্তি হয়েছে। ২০১৬ জুন পর্যন্ত বাংলাদেশ জাতীয় দলের বোলিং কোচের দায়িত্ব পালন করবেন তিনি। সব ঠিকঠাক থাকলে সন্ধ্যা নাগাদ ঢাকায় অবতরণ করবেন হিথ স্ট্রিক।
