পাইওনিয়ার ফুটবল ফাইনাল আজ

আপডেট : ০১ জুন ২০১৪, ২২:৩৯
ঢাকা উত্তর সিটি কর্পোরেশন ও ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের পৃষ্ঠপোষকতায় আয়োজিত পাইওনিয়ার অনূর্ধ্ব-১৬ ফুটবল ফাইনাল আজ। বঙ্গবন্ধু স্টেডিয়ামে বিকাল সাড়ে ৪টায় আরাফ স্পোর্টিং ক্লাব এবং নারিন্দা জুনিয়র লায়ন্স ক্লাব মুখোমুখি হবে। ফাইনাল ম্যাচে গ্যালারির দর্শকদের দেয়া হবে ১০টি পুরস্কার।