চট্টগ্রামে স্পিড টেকনোলজিসের ২ বছর

আপডেট : ০২ জুন ২০১৪, ১৯:২৪
স্পিড টেকনোলজি অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ের চট্টগ্রাম শাখার দ্বিতীয় বর্ষ পূর্তি উপলক্ষে সম্প্রতি স্পিড টেকনোলজির চট্টগ্রামস্থ ব্যবসায়িক অংশীদারদের নিয়ে মেজবানীর আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির চেয়ারম্যান মোশারফ হোসেন (সুমন), ব্যবস্থাপনা পরিচালক আব্দুল্যাহ আল মামুন, পরিচালক এএনএম কামরুজ্জামান ও তোফাজ্জল হোসেন, নির্বাহী পরিচালক মো. বেলাল হোসেন চৌধুরী (সুভন) প্রমুখ। এ সময় বক্তরা জানান, চট্টগ্রামেও স্পিড টেকনোলজি স্পার্ক পাওয়ার, এনইসি, কাটুন, এডিফায়ার প্রভৃতি ব্র্যান্ডের পণ্য পৌঁছে দেওয়ার মাধ্যমে ক্রেতাদের কাছে সর্বোচ্চ সেবা পৌঁছে দেবে।