গত ২ জুন ড্যাফোডিল গ্রুপের সম্মেলন কক্ষে জবসবিডি ডটকম ও কমজগতের মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। এই সমঝোতার ফলে অনলাইনে শিক্ষার্থীদের প্রশিক্ষণ প্রদান করা হবে ও জবসবিডির সকল প্রশিক্ষণ কোর্স ওয়েব টিভির মাধ্যমে সরাসরি প্রচার করা হবে। ফলে প্রশিক্ষণার্থীরা যেকোনো স্থান থেকে প্রশিক্ষণে অংশগ্রহণ করতে পারবেন। কমজগতের সিইও আব্দুল ওয়াহেদ তমাল এবং জবসবিডির সিওও কেএম হাসান রিপন নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন। অনুষ্ঠানে কমজগতের টেকনিক্যাল অ্যান্ড বিজনেস কনসালট্যান্ট রিদওয়ান জাকারিয়া, সহকারী ম্যানেজার রাহিম ইবনে মুবারক, জবসবিডির অপারেশন ম্যানেজার আলাউদ্দিন আজাদ, সিনিয়র কর্পোরেট কেয়ার এক্সিকিউটিভ জিহাদ ও সিওও স্পেশাল রিপ্রেজেন্টেটিভ গোলাম মাওলা কিবরিয়া উপস্থিত ছিলেন।
