মোহাম্মদ সারবিন মুন্সী
প্রভাষক, ইংরেজি বিভাগ
বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ, ঢাকা।
দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী বন্ধুরা, আজ পূর্বের আলোচনার পর থেকে আমরা Completing Sentence এর অবশিষ্ট নিয়মগুলো নিয়ে আলোচনা করবো।
Completing Sentence-এর নিয়মাবলী
শিক্ষার্থীরা, এই নিয়মগুলো English grammar-এর অন্যান্য অংশের জন্য সমানভাবে প্রযোজ্য এবং শিক্ষার্থীদের English sentence ও structure সম্পর্কে সম্যক ধারণা দিতে সক্ষম।
Would that / If / Had / I wish / I desire
Rule 11: Would that / If / Had / I wish / I desire ইত্যাদি কোন sentence-এর শুরুতে বসে অসম্ভব ইচ্ছা, আকাঙ্ক্ষা প্রকাশ করে। এ ধরনের sentence-কে past unreal fact / subjunctive past tense বলা হয়। এর গঠন past simple tense-এর হলেও তা present কিংবা future tense-এর অর্থ প্রকাশ করে। উল্লেখ্য যে, এ ধরনের sentence-এ verb হিসেবে be verb ব্যবহূত হলে সেক্ষেত্রে সর্বদা were বসে। Would that / If / Had / I wish / I desire-এর structure ও উদাহরণ নিচে দেওয়া হলোঃ
a) Would that / If + sub + verb-এর past form + অন্যান্য + !
b) Had + sub + object + অন্যান্য + !
c) I wish / I desire + sub + verb-এর past form + অন্যান্য +
Q. If I ——————!
A. If I were a child again!
Q. Would that he ——————-!
A. Would that he stood first in the exam!
Q. Had I the ——————!
A. Had I the wings of a bird!
Q. I desire he ——————.
A. I desire he were alive today.
Practise Yourself:
Q. ——————- I were a king.
Q. If only I ——————-!
Q. I wish it ——————-.
