কোন উদ্ভিদে অসংখ্য অনুবীজ থলি থাকে?
বিজ্ঞান
জ্যোতি ভূষন বিশ্বাস
প্রভাষক
রাজউক উত্তরা মডেল কলেজ, ঢাকা
উদ্ভিদের বংশ বৃদ্ধি
জ্ঞানমূলকঃ
১। কোন উদ্ভিদে অসংখ্য অনুবীজ থলি থাকে?
(ক) এগারিকাস (খ) ফার্ন
(গ) মিউকর (ঘ) সপুষ্পক
উ:গ
২। কন্দ জাতীয় রূপান্তরিত কান্ড কোনটি?
(ক) আদা (খ) আলু
(গ) রসুন (ঘ) গাজর
উ:গ
৩। আফসেট জাতীয় কান্ড কোনটি?
(ক) শাপলা (খ) পদ্ম
(গ) শালুক (ঘ) কচুরিপানা
উ: ঘ
৪। সরাসরি ডাল থেকে নতুন গাছ জন্মানোর পদ্ধতিকে কী বলে?
(ক) কাটিং (খ) গ্রাফটিং
(গ) লেয়ারিং (ঘ) কম্বিং
উ:ক
৫। ফাইলোক্ল্যাড অর্থ কী?
(ক) কন্দ (খ) পর্নকান্ড
(গ) কান্ড (ঘ) স্টোলন
উ:খ
৬। বুলবুলির উদাহরণ কোনটি?
(ক) পেঁয়াজ (খ) রসুন
(গ) চুপড়ি আলু (ঘ) ফনিমনসা
উ:গ
৭। কোনটি গুচ্ছ ফল?
(ক) আম (খ) শরীফা
(গ) কাঁঠাল (ঘ) আনারস
উ:ঘ
৮। পতঙ্গপরাগী ফুলের বৈশিষ্ট্য কোনটি?
(ক) এরা বর্ণহীন
(খ) এরা গন্ধহীন
(গ) এরা খুব হালকা হয়
(ঘ) এরা রঙিন ও মধুগ্রন্থিযুক্ত হয়
উ:ঘ
৯। প্রজনন প্রধানত কয় প্রকার?
(ক) দুই (খ) তিন
(গ) চার (ঘ) ছয়
উ:ক
১০। ভ্রুন কয়টি অংশের সমন্বয়ে গঠিত?
(ক) ২টি (খ) ৩টি
(গ) ৪টি (ঘ) ৫টি
উ:গ
১১। ফুলের প্রতিটি অংশকে বলা হয়?
(ক) পুষ্পাধার (খ) স্তবক
(গ) পুষ্পপুট (ঘ) পুষ্পাক্ষ
উ:খ
১২। কী নিয়ে স্ত্রীস্তবক গঠিত?
(ক) গর্ভপত্র (খ) পরাগধানী (গ) পরাগরেণু (ঘ) পুষ্পমঞ্জুরী
উ:ক
১৩। একই উদ্ভিদের দুটি ফুলে যে পরাগায়ন ঘটে তাকে বলে—
(ক) পতঙ্গ পরাগায়ন
(খ) পর-পরাগায়ন
(গ) স্বপরাগায়ন
(ঘ) পানি পরাগায়ন
উ:গ
১৪। বৃতির প্রতিটি খন্ড কী নামে পরিচিত?
(ক) বৃতিঅক্ষ (খ) বিযুক্ত বৃতি (গ) বৃতি খন্ড (ঘ) বৃত্যাংশ
উ:ঘ
১৫। প্রতিটি গর্ভপত্রের কয়টি অংশ থাকে?
(ক) ২টি (খ) ৩টি
(গ) ৪টি (ঘ) ৫টি
উ:খ
১৬। যে জটিল প্রক্রিয়ায় জীব তার প্রতিরূপ সৃষ্টি করে তাকে কী বলে?
(ক) স্পোর উত্পাদন
(খ) পরাগায়ন
(গ) প্রজাতি নিয়ন্ত্রণ
(ঘ) প্রজনন
উ:ঘ
১৭। টিউবার জাতীয় রূপান্তরিত কান্ড কোনটি?
(ক) আলু (খ) পিঁয়াজ
(গ) আদা (ঘ) হলুদ
উ:ক
১৮। কোনটি যৌগিক ফল?
(ক) আনারস (খ) আতা
(গ) শরিফা (ঘ) আংগুর
উ:ক
১৯। বীজত্বকের ভিতরের অংশকে কী বলে?
(ক) টেগমেন
(খ) টেস্টা
(গ) জার্মপোর
(ঘ) হাইপোকোটাইল
উ:ক
