ইংরেজি দ্বিতীয়পত্র
মো. জসিম উদ্দীন বিশ্বাস
প্রভাষক, ইংরেজি বিভাগ
ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজ
The Preposition
প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজ ইংরেজি ২য়পত্রের ২ নং প্রশ্ন অর্থাত্ The Preposition নিয়ে আলোচনা করবো। এ অংশে 6 টি শূন্যস্থান সংবলিত একটি নির্দিষ্ট passage দেওয়া থাকবে যার পূর্ণমান ৩। উপযুক্ত preposition ব্যবহার করে শূন্যস্থানে পূরণ করতে হবে।
গতকালের পর
16. Since/ from: Since ও from উভয়েই Point of time বুঝাতে ব্যবহূত হয়। তবে since ব্যবহূত হয় শুধু Perfect Tense এর ক্ষেত্রে । কিন্তুfrom ব্যবহূত হয় সকল Tense এর ক্ষেত্রে।
I have known her since January, 1980.
He has been here since Friday last.
I have been waiting here since six o’clock.
I was waiting here from six o’clock.
He was fond of music from his childhood.
I will be at home from tomorrow.
17. Before/ by/ within: সুনির্দিষ্ট সময় (point of time) বুঝাতে before এবং by ব্যবহূত হয়। আবার period of time বুঝাতে within ব্যবহূত হয়।
You must come back here by/before 3 p.m.
He came back within an hour.
In/within: সাধারণত কোন কাজ নিদিষ্ট সময়ের মধ্যে সমাপ্ত হবে বুঝাতে in ব্যবহূত হয়। পক্ষান্তরে,কোন কাজ নির্ধারিত সময় অতিবাহিত হওয়ার আগে সমপ্ত হবে বুঝাতে ব্যবহূত within হয়।
The game will end in an hour.
I will go there in a week.
The game will end within an hour.
They will finish the work within a month.
18. In/into: কোন কিছুর মধ্যে ভিতরে থাকা বুঝাতে in ব্যবহূত হয় এবং বাহির হতে অভ্যন্তর অভিমুখে কোন কিছুর গতি বা অবস্থার আকারের পরিবর্তন বুঝাতে intoব্যবহূত হয়। আবার কোন অবস্থা বুঝাতে in ব্যবহূত হয়। যেমনঃ
He ran into the room.
The ice melts into water.
Rifa was in the garden.
There is no milk in the pot.
19. In/ after: কিছু সময়ের মধ্যে বুঝাতে Future Tense এর ক্ষেত্রে in এবং কিছু সময় পরে বুঝাতে Past Tense এর ক্ষেত্রে after ব্যবহূত হয় । যেমনঃ
They came back after an hour. ( in hour নয়)
Rashed will come in a few minutes ( after a few minutes নয়)
20. Between/ among: দুটি ব্যক্তি বা বস্তুর ক্ষেত্রে between এবং দুইয়ের অধিক ব্যক্তি বা বস্তু ক্ষেত্রে among ব্যবহূত হয়। যেমনঃ
Zimbabwe is situated between Zambia and South africa.
She found her passport among the clothes in her garments.
Divide the mangoes among the boys of class ten.
N.B. দুইয়ের অধিক ব্যক্তি বা বস্তুর ক্ষেত্রে যেখানে পারস্পরিক সহযোগিতা বা সম্পর্ক বুঝায় সেখানে between ব্যবহূত হয়। যেমনঃ
There is a treaty between the five great powers.
There is not much space between the three points.
22. দুইয়ের অধিক ব্যক্তি বা বস্তুকে যেখানে বিবেচনা করা হয় সেখানে between ব্যবহূত হয়। যেমনঃ
He divided his properties between his four sons.
23. Beside/ besides: পাশে বা পার্শ্বে বুঝাতে beside এবং ব্যতীত বা অধিকন্ত্ত বুঝাতে besides ব্যবহূত হয়। যেমনঃ
He sat beside me.
I have none to help me besides you.
Besides my son, my cousin also sat beside me.
Besides English, she knows many other languages.
