দ্বাদশ শ্রেণির ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা

আপডেট : ০৭ জুন ২০১৪, ২০:০৬
আধুনিক ব্যবস্থাপনা তত্ত্বের জনক হেনরি ফেওল প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সৃজনশীলের সৃষ্টি কর্ণারে তোমাদের স্বাগতম। নিকুঞ্জ মডেল কলেজ, ঢাকা এর দ্বাদশ শ্রেণির ব্যবসায় শিক্ষা বিভাগে ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা বিষয়ের দ্বিতীয়পত্রে ব্যবস্থাপনার ধারণা অধ্যায় পাঠদান শেষে শ্রেণিশিক্ষক উক্ত শ্রেণির সকল শিক্ষার্থীকে চারটি গ্রুপে ভাগে করে উক্ত অধ্যায় থেকে আলাদা আলাদা করে জ্ঞানমূলক প্রশ্ন বের করার পরামর্শ দেন। যেহেতু জ্ঞানমূলক প্রশ্ন দিয়ে উত্তরের চারটি ক্রমের সকল ক্রমের উত্তর শুরু হয় তাই জ্ঞানমূলক প্রশ্ন ভালোভাবে বুঝতে পারলে উদ্দীপকের সকল প্রশ্নের উত্তর সঠিক ভাবে লেখা অনেকটাই সম্ভব হবে। পাশাপাশি বহুনির্বাচনী প্রশ্নে জ্ঞান ও অনুধাবন প্রশ্নের উত্তর দেয়া সহজ হয়ে যাবে। তাদের এই কাজে সহযোগীতা করেন তাদের কলেজের ব্যবস্থাপনা বিভাগের প্রভাষক মো: কবির হোসেন (সুজন)। সৃজনশীলের সৃষ্টি কর্নার নিকুঞ্জ মডেল কলেজের শিক্ষাার্থীদের তৈরিকৃত জ্ঞানমূলক প্রশ্ন এবং প্রশ্নের উত্তর নিম্নে ধারাবাহিকভাবে উল্লেখ করা অধ্যায়: ব্যবস্থাপনার ধারণা ১. আধুনিক ব্যবস্থাপনা তত্ত্বের জনক কে ? উত্তর: আধুনিক ব্যবস্থাপনা তত্ত্বের জনক হেনরি ফেওল। ২. ব্যবস্থাপনা কী ? উত্তর: কোন প্রতিষ্ঠানের উদ্দেশ্য অর্জনের লক্ষ্যে নিয়োজিত বিভিন্ন উপায় উপকরণ যথা; মানুষ, যন্ত্রপাতি, কাঁচামাল,অর্থ, বাজার, পদ্ধতি কে যথাযথভাবে কাজে লাগানোর জন্য সুষ্ঠ পরিচালনাকে ব্যবস্থাপনা বলা হয়। ৩. ব্যবস্থাপক কী? উত্তর: একদল মানুষকে লক্ষ্যপানে এগিয়ে নেওয়ার কার্যকর প্রয়াস বা শক্তিই হলো ব্যবস্থাপনা আর যে বা যারা এই প্রয়াস চালায় তাদেরকে ব্যবস্থাপক বলে। ৪. ব্যবস্থাপককে আর কি নামে অভিহিত করা যায়? উত্তর: প্রশাসক,নির্বাহী পরিচালক ইত্যাদি নামে অভিহিত করা যায়। ৫. প্রক্রিয়া কী? উত্তর: লক্ষ্যার্জনের জন্য গৃহীত ধারাবাহিক ও পরস্পর নির্ভরশীল কার্যসমষ্টিকেই প্রক্রিয়া বলে। ৬.শিল্প বিপ্লব কী? উত্তর: অষ্টাদশ শতকের মধ্যভাগ থেকে যান্ত্রিক শক্তির আবিষ্কার ও ব্যবহারের ফলে ইউরোপ ও আমেরিকার শিল্পজগতে যে বৈপ্লবিক পরিবর্তন সূচিত হয় তা ইতিহাসে শিল্প বিপ্লব নামে পরিচিত। ৭.ব্যবস্থাপনার সার্বজনীনতা কী? উত্তর: সকল ক্ষেত্রে ব্যবস্থাপনা জ্ঞানের প্রয়োগযোগ্যতা ও ব্যবস্থাপনা জ্ঞানের আবশ্যকতাই হলো ব্যবস্থাপনার সার্বজনীনতা। ৮.পেশা কী? উত্তর: বিশেষায়িত জ্ঞান অর্থাত্ তাত্ত্বিক ও ব্যবহারিক জ্ঞান সংবলিত কোন কাজ বা বৃত্তিকে পেশা বলে। ৯. কৃষকের কৃষি কাজ কি পেশা? উত্তর: কৃষকের কৃষি কাজ পেশা নায়। কারণ তাতে বিশেষায়িত জ্ঞান নেই। ১০.কিসের মাধ্যমে ব্যবস্থাপনা প্রক্রিয়া শুরু হয়? উত্তর: পরিকল্পনার মাধ্যমে ব্যবস্থাপনা প্রক্রিয়া শুরু হয়। ১১.ব্যবস্থাপনা কাজ কিরুপ? উত্তর: ব্যবস্থাপনার কাজ পুনরাবৃত্তিমূলক। ১২.কারা সরাসরি কাজের সাথে সম্পৃক্ত? উত্তর; নিম্নস্তরের ব্যবস্থাপকরা সরাসরি কাজের সাথে সম্পৃক্ত। ১৩.পরিদর্শক কোন পর্যায়ের ব্যবস্থাপক? উত্তর: পরিদর্শক নিম্ন পর্যায়ের ব্যবস্থাপক। ১৪. হেনরি ফেওল এর প্রকাশিত প্রস্থ কোনটি? উত্তর: General and Industrial Administration হেনরি ফেওল এর প্রকাশিত প্রন্থ। ১৫. ব্যবস্থাপনা কোনটিকে উত্পাদনমুখী করে তুলেছে? উত্তর: ব্যবস্থাপনা মানবসম্পদকে উত্পাদনমুখী করে তুলেছে। ১৬ .ব্যবস্থাপনা চক্র কী ? উত্তর: ব্যবস্থাপনার কাজ যথা পরিকল্পনা, সংগঠন, কর্মী সংস্থান, প্রেষণা, সমন্বয় সাধন ও নিয়ন্ত্রণ ইত্যাদি কাজগুলো চক্রাকারে আবর্তিত হওয়াকে ব্যবস্থাপনা চক্র বলা হয়। ১৭.ব্যবস্থাপনার প্রথম কাজ কোনটি ? উত্তর: ব্যবস্থাপনার প্রথম কাজ পরিকল্পনা। ১৮.ব্যবস্থাপনার উপকরণ কয়টি? উত্তর : ব্যবস্থাপনার উপকরণ ছয়টি। ১৯.ব্যবস্থাপনার উপকরণসমূহ কি কি? উত্তর : ব্যবস্থাপনার উপকরণসমূহ হলো মানুষ, যন্ত্রপাতি,কাঁচামাল, অর্থ, বাজার ও পদ্ধতি। ২০.ব্যবস্থাপনাকে সর্বজনীন কে বলেছেন? উত্তর: গ্রীক দার্শনিক সক্রেটিস ব্যবস্থাপনাকে সর্বজনীন বলেছেন। পরবর্তী অংশ আগামীকাল