৪র্থ প্রজন্মের ডি-লিংক রাউটার

আপডেট : ০৭ জুন ২০১৪, ২০:০৯
চলার পথে ইন্টারনেট ও ফাইল শেয়ার সুবিধা ছাড়াও নয়টি বিশেষ সুবিধা দেয় ডি-লিংক পকেট রাউটার ডিআইআর-৫০৬ এল। এটি সব ধরনের ডিভাইসে সব ধরনের ফাইল শেয়ার করার সুবিধা দেয়। এতে রয়েছে ১০/১০০ ইথারনেট পোর্ট। একে স্টোরেজ হিসেবে এবং হটস্পট তৈরির কাজেও ব্যবহার করা যায়। এর মূল্য ৪,০০০ টাকা।