এর আগে গুগল এবং ফেসবুক ড্রোনের মাধ্যমে বিশ্বব্যাপী ইন্টারনেট ছড়িয়ে দেওয়ার পরিকল্পনার কথা জানিয়েছে বিশ্ববাসীকে। এর জন্য উভয় প্রতিষ্ঠানই ড্রোন নির্মাতা প্রতিষ্ঠান কিনে নিয়েছে। এবারে স্যাটেলাইটের মাধ্যমে ইন্টারনেট ছড়িয়ে দেওয়ার পরিকল্পনার কথা জানিয়েছে এই দুই প্রতিষ্ঠান। সম্প্রতি গুগল স্যাটেলাইট নির্মাতা স্কাইবক্স ইমেজিংয়ের সাথে আলাপ চালিয়ে যাচ্ছে বলে খবর মিলেছে। ফেসবুকও কয়েকটি স্যাটেলাইট নির্মাতার সাথে কথা বলছে বলে জানা গেছে। গুগল বা ফেসবুকের কাছ থেকে এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো বক্তব্য না পাওয়া গেলেও ইন্টারনেটকে ছড়িয়ে দিতেই এই দুই প্রতিষ্ঠান স্যাটেলাইট নির্মাতাদের দ্বারস্থ হচ্ছে বলে ধারণা করছেন প্রযুক্তি বিশ্লেষকরা। এখনও বিশ্বের প্রায় ৪০ শতাংশ এলাকা ইন্টারনেটের আওতার বাইরে রয়েছে। এই এলাকাকে লক্ষ্য রেখেই কাজ করে যাচ্ছে গুগল এবং ফেসবুক।
