শারীরিক শিক্ষা, স্বাস্থ্যবিজ্ঞান ও খেলাধুলা
গতকালের পর
১৬। শ্বেত রক্ত কণিকা সাধারণত কত দিন বেঁচে থাকতে পারে ?
(ক) ১০-১২দিন (খ) ১১-১৩দিন
(গ) ১২-১৫দিন (ঘ) ১২-১৩দিন ।
১৭। অনুচক্রিকা ক্ষত স্থানে কত সময়ের মধ্যে রক্ত জমাট বাঁধতে সাহায্য করে ?
(ক) ৩মিনিট (খ) ৪মিনিট
(গ) ২মিনিট (ঘ) ৫মিনিট ।
১৮। খেলাধুলা ও ব্যায়াম করলে দেহে—।
(ক) ল্যাকটিক এসিডের সৃষ্টি হয়
(খ) অক্সিজেন গ্রহনের ক্ষমতা বৃদ্ধি পায় (গ) পেটের অসুখ কম হয়
(ঘ) পেশি নরম হয়।
১৯। ক্ষিপ্রতা কি ?
(ক) কাজ করার শক্তি
(খ) কাজ করার সামর্থ্য
(গ) দৈহিক বিকাশ
(ঘ) দ্রুততার সাথে কাজ করা।
২০। দ্রুততা, শক্তি, ক্ষিপ্রতা, দম ও নমনীয়তা এই পাঁচটি গুণ অর্জিত
হলে--।
(ক) মানসিক বিকাশ
(খ) প্রতিযোগিতার মনোভাব বৃদ্ধি পায় (গ) শারীরিক সক্ষমতা বৃদ্ধি পায়
(ঘ) বিজয়ী হওয়া যায়।
২১। খেলাধুলা ও ব্যায়ামের ফলে হূিপণ্ড বড়, নিরোগ ও শক্তিশালী হয় এরুপ হার্টকে বলা হয় --।
(ক) অ্যাথলোটিক হার্ট (খ) সবল হার্ট (গ) স্বাভাবিক হার্ট (ঘ) উত্কৃষ্ট হার্ট।
২২। ব্যক্তির কর্মক্ষমতার অবনতির ফলে যে মানসিক ও শারীরিক অবস্থার পরিবর্তন কে বলা হয় ?
(ক) ভয় (খ) অবসাদ
(গ) সাহস (ঘ) মানসিক যন্ত্রণা।
২৩। অবসাদগ্রস্থ মানুষ -।
(ক) কাজের প্রতি উত্সাহ হারায়
(খ) হতাশা অনুভব করে
(গ) সুস্থ জীবন যাপন করে
(ঘ) ক ও খ।
২৪। মানসিক অসুস্থতা ও অবসাদ মানুষের জীবনে অনেক -।
(ক) ব্যর্থতা ও দূর্গতি সৃষ্টি করে
(খ) ইতিবাচক পরিবর্তন সাধন করে (গ) মনুষ্যত্ব জাগ্রত হয়
(ঘ) জটিল রোগে আক্রান্ত হয়।
২৫। নিম্ন শ্রেণির প্রাণী ও উদ্ভিদের সরলতম অভিযোজনমূলক প্যাটার্ন প্রতিক্রিয়া হলো -।
(ক) তাত্ক্ষনিক প্রতিক্রিয়া
(খ) ট্রপিজম (গ) মন:স্নায়ুবিক বিদ্যা
(ঘ) ব্যক্তিস্বাতন্ত্র্য।
২৬। কর্মক্ষমতা হ্রাসই হলো অবসাদের -।
(ক) সর্বজনীন কারণ
(খ) ব্যক্তিগত কারণ
(গ) ঐচ্ছিক কারণ
(ঘ) মানসিক কারণ।
২৭। অবসাদের কারণে রক্তের চাপ ও হূত্স্পন্দন বেড়ে গেলে -।
(ক) অতিরিক্ত অক্সিজেনের প্রয়োজন (খ) অতিরিক্ত শর্করা নিঃসৃত হয়
(গ) তাপমাত্রা স্বাভাবিক থাকে
(ঘ) জীবন যাপন ছন্দময় হয়ে উঠে।
২৮। কি কারণে কর্মসূচী পালনে ভুল, নিজের প্রতি আস্থা হারিয়ে ফেলা এবং সিদ্ধান্ত নিতে ভুল হয় ?
(ক) মানসিক অস্থিরতা
(খ) মানসিক বিষন্নতা
(গ) মানসিক অবসাদ
(ঘ) দূর্ঘটনার সংবাদ।
২৯। দৈহিক অবসাদের কারণে -।
(ক) ল্যাকটিক এসিডের সৃষ্টি
(খ) দেহ কোষের ক্ষয়
(গ) শরীর অবসন্ন হয়ে আসে
(ঘ) ক ও খ।
উত্তর ঃ ১৫(ঘ), ১৬(খ), ১৭(ক), ১৮(খ), ১৯(ঘ), ২০(গ), ২১ (ক), ২২ (খ), ২৩(ঘ), ২৪ (ক), ২৫ (খ), ২৬(ক), ২৭(খ), ২৮(গ), ২৯(ঘ),
