যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলি, পাঁচজন নিহত

আপডেট : ০৯ জুন ২০১৪, ২১:৪৭
যুক্তরাষ্ট্রের লাস ভেগাসে রবিবার দুই বন্দুকধারীর গুলিতে দুই পুলিশসহ তিনজন নিহত হয়েছে। তাদের গুলি করে হত্যার পর বন্দুকধারীরা নিজেরাও আত্মহত্যা করেছে। বন্দুকধারীদের মধ্যে একজন ছিলেন নারী। তবে তাদের পরিচয় নিশ্চিত করতে পারেনি পুলিশ। এক প্রত্যক্ষদর্শী জানান, দুই পুলিশ কর্মকর্তা একটি পিজার দোকানে বসে দুপুরের খাবার খাওয়ার সময় বন্দুকধারীরা তাদের লক্ষ্য করে গুলি করে। বন্দুকধারীরা এসময় বলতে থাকে ‘এটা একটা বিপ্লব’। এরপর ওয়ালমার্টের একটি দোকানে ঢুকে গুলি করে অন্য একজনকে হত্যা করে। সবশেষে ঐ নারী তার সঙ্গীকে গুলি করে এবং নিজের গুলিতে আত্মহত্যা করে।