ফরমালিনযুক্ত ১১০ কেজি আম ধ্বংস

আপডেট : ০৯ জুন ২০১৪, ২১:৫২
রাজধানীর মিরপুরে ফরমালিন মিশ্রিত প্রায় ১১০ কেজি আম জব্দ করে ধ্বংস করা হয়েছে। সোমবার দুপুরে মিরপুর এক নম্বর সেকশনের ফলপট্টিতে একটি দোকান থেকে এ আম জব্দ ও ধ্বংস করা হয়। বিএসটিআই’র মাঠ কর্মকর্তা শহীদুল ইসলাম জানান, গতকাল দুপুরে ম্যাজিস্ট্রেট বোরহানুল হকের নেতৃত্বে একটি দল মিরপুর এক নম্বরে খাদ্যে ভেজাল বিরোধী অভিযান চালায়। সেখানে ফলপট্টির একটি দোকানের আম টেস্ট করা হলে ফরমালিন ধরা পড়ে। তাই প্রায় ১১০ কেজি আম জব্দ করে ধ্বংস করা হয়। দোকানের মালিক পালিয়ে যাওয়ায় জরিমানা বা বিচার করা যায়নি। এ অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।