জেএসসি পরীক্ষার প্রস্তুতি-২০১৪

আপডেট : ১০ জুন ২০১৪, ১৯:৪১
কোন অলিম্পিকে মহিলাদের সাঁতার অন্তর্ভুক্ত করা হয় ? শারীরিক শিক্ষা ও স্বাস্থ্য প্রস্তুতি সুধীর বরণ মাঝি,শিক্ষক ডক্টর মালিকা কলেজ, ঢাকা ১। আন্তর্জাতিক হকি ফেডারেশন গঠিত হয় কত সালে কোথায় ? (ক) ১৯২৪ সালে প্যারিসে (খ) ১৯০৮ সালে লন্ডনে (গ) ১৯১২ সালে বার্লিনে (ঘ) ১৯২০ সালে যুক্তরাষ্ট্রে। ২। বিশ্ব হকি যাদুকর কে ? (ক) ডিরিও (খ) ধ্যান চাঁদ (গ) আক্তার হামিদ (ঘ) সুজন মালিক। ৩। হকি খেলার নির্ধারিত সময় কত ? (ক) ৪০ মিনিট (খ) ৫০ মিনিট (গ) ৬০ মিনিট (ঘ) ৭০ মিনিট। ৪। সর্বকালের সেরা সাঁতারু বলা হয় কাকে ? (ক) ইয়ান থর্প (খ) মার্ক লীজ (গ) মাইকেল ফেলপস্ (ঘ) লুইক্যান। ৫। সাঁতারের আন্তর্জাতিক সংস্থা FINA গঠিত হয় (ক) ১৯১১ সালে (খ) ১৯১০ সালে (গ) ১৯০৯ সালে (ঘ) ১৯০৮ সালে। ৬। কোন অলিম্পিকে পুরুষদের সাঁতার অন্তর্ভুক্ত করা হয় ? (ক) ১৮৯৬ সালে এথেন্স অলিম্পিক (খ) ১৯০০ সালের প্যারিস অলিম্পিক (গ) ১৯০৪ সালের লন্ডন অলিম্পিক (ঘ) ১৯০৮ সালের স্টকহোম অলিম্পিক। ৭। কত সালে বাংলাদেশ সুইমিং ফেডারেশন গঠিত হয় ? (ক) ১৯৭৪ সালে (খ) ১৯৭২ সালে (গ) ১৯৭৩ সালে (ঘ) ১৯৭৯ সালে। ৮। কোন অলিম্পিকে মহিলাদের সাঁতার অন্তর্ভুক্ত করা হয় ? (ক) ১৯০৪ সালের অলিম্পিক (খ) ১৯০৮ সালের অলিম্পিক (গ) ১৯১২ সালের অলিম্পিক (ঘ) ১৯১৬ সালের অলিম্পিক। ৯। কোন সাঁতারের হাতের কাজ S এর মত হবে ? (ক) মুক্ত সাঁতার (খ) বুক সাঁতার (গ) চিত্ সাঁতার (ঘ) প্রজাপতি সাঁতার। ১০। প্রজাপতি সাঁতার সমাপ্তি রেখা স্পর্শ করতে হবে- (ক) এক হাতে (খ) দুই হাতে (গ) পা দিয়ে (ঘ) মাথা দিয়ে। ১১। ভল্টিং বক্সের উচ্চতা দিতে হয় শিক্ষাথীদের - (ক) বয়স অনুসারে (খ) লিঙ্গ অনুসারে (গ) উচ্চতা অনুসারে (ঘ) ক ও খ । ১২। কোন কোন জিমনাটিক্স করতে সরঞ্জামের প্রয়োজন হয় না - (ক) নেক স্পিং (খ) হেড স্পিং (গ) হেড স্ট্যান্ড ও হ্যান্ড স্যান্ট (ঘ) হ্যান্ড স্পিং ও লেগ স্পিং । ১৩। চল্ কোদাল চালাই, ভুলে মলের বালাই... .. .. .. .. .. খাবক্ষীর আর মালাই ইহা একটি ? (ক) জারি গান (খ) সারি গান (গ) ব্রতচারী নৃত্য ও গান (ঘ) লড়ি নৃত্যের গান। ১৪। জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকল মানুষের জীবন ও সুস্বাস্থ্য নিশ্চিত করার লক্ষ্যে কাজ করছে - (ক) স্কাউটিং (খ) রেডক্রিসেন্ট (গ) গার্লগাইড (ঘ) ব্রাক । ১৫। রাজনৈতিক মানচিত্রে থাকে না কোনটি ? (ক) এলাকার অবস্থান (খ) যোগাযোগ ব্যবস্থা (গ) কল কারখানা (ঘ) পাহাড়পর্বত । ১৬। হাইকিংয়ের মান নির্ভর করে - (ক) পরিকল্পনার উপর (খ) যোগাযোগের উপর (গ) অর্থের উপর (ঘ) কাজের উপর । ১৭। গ্যাজেট তৈরী হয় - (ক) কম্পিউটরের মাধ্যমে (খ) আইন করে (গ) কর্তৃপক্ষের নির্দেশে (ঘ) বাঁশ গাছের ডাল ও দড়ি দিয়ে । ১৮। Do a good turn daily এটি কার স্লোগান- (ক) গার্ল গাইডের (খ) ইউনেস্কোর (গ) স্কাউট ও গার্লগাইডের (ঘ) ইউনিসেক ও কেয়ারের । ১৯। মুসলিম বিশ্বে রেডক্রস কি নামে পরিচিত - (ক) রেডক্রিসেন্ট (খ) রেড বার্ড (গ) কারিতাস (ঘ) কিউর । ২০। প্রাথমিক চিকিত্সকের কাজ নয় কোনটি - (ক) রোগ নির্নয় করা (খ) চিকিত্সা (গ) স্থানান্তর (ঘ) দ্রুত হাসপাতালে না পাঠানো উত্তর :১। (ক) ২। (খ) ৩। (ঘ) ৪। (গ) ৫। (ঘ) ৬। (ক) ৭। (খ) ৮। (গ) ৯। (ক) ১০। (খ) ১১। (গ) ১২। (গ) ১৩। (ঘ) ১৪। (খ) ১৫। (ঘ) ১৬। (ক) ১৭। (ঘ) ১৮। (গ) ১৯। (ক) ২০। (ঘ)