গ্যাজেট : রেবেন্তো ডাফেল

আপডেট : ১০ জুন ২০১৪, ২১:২১
বিশ্বকাপ ফুটবলের ছোঁয়া লেগেছে বিশ্বজুড়েই। খেলার মাঠ ছাড়িয়ে বিশ্বকাপের আমেজ তাই সর্বত্রই। এই উত্তেজনাতে সামিল হয়েছে খেলার সাথে সংশ্লিষ্ট বৈচিত্র্যময় পণ্য নির্মাতা প্রতিষ্ঠান নাইকি। তারা তৈরি করেছে বিশ্বের প্রথম থ্রিডি প্রিন্টেড স্পোর্টস ব্যাগ যার নাম দেওয়া হয়েছে ‘রেবেন্তো ডাফেল’। উচ্চমানের চামড়া এবং নাইলন ব্যবহার করে তৈরি করা হয়েছে এই ব্যাগ। নেইমার, ওয়েন রুনি এবং ক্রিশ্চিয়ানো রোনালদোর জন্য তৈরি করা হয়েছে এই বিশেষ ব্যাগের মাত্র তিনটি কপি। এর প্রতিটিতেই স্বর্ণের বিশেষ বকলেসের উপর খোদাই করা রয়েছে একেকজন খেলোয়াড়ের নাম। ত্রিমাত্রিক প্রিন্টারে তৈরি এই ব্যাগগুলোর মজার একটি বৈশিষ্ট্য হলো এগুলোতে কোনো ধরনের আঠার ব্যবহার বা সুতার সেলাই নেই। ব্যাগ তিনটি ওজনে হালকা হলেও অত্যন্ত মজবুক এবং টেকসই।