সিটিও ফোরাম ও জবসবিডির মধ্যে সমঝোতা চুক্তি স্বাক্ষরিত

আপডেট : ১১ জুন ২০১৪, ১৯:৩১
সম্প্রতি জবসবিডি ডটকম ও সিটিও ফোরাম বাংলাদেশের মধ্যে ড্যাফোডিল গ্রুপের সম্মেলন কক্ষে এক সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়। এই সমঝোতার ফলে সিটিও ফোরাম বাংলাদেশ এবং জবসবিডি আইসিটি সংশ্লিষ্ট ক্যারিয়ার সার্ভিসকে আরও উন্নত করতে যৌথভাবে কাজ করবে। সিটিও ফোরামের প্রেসিডেন্ট তপন কান্তি সরকার ও জবসবিডি ডটকমের সিইও কেএম হাসান রিপন নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন। অনুষ্ঠানে উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তা-বৃন্দ উপস্থিত ছিলেন।