স্যামসাংয়ের ভাঁজযোগ্য ট্যাবলেট

আপডেট : ১১ জুন ২০১৪, ১৯:৩২
এর আগে ২০১৬-১৭ সাল নাগাদ ভাঁজযোগ্য ডিভাইস বাজারে আনার কথা জানিয়েছিল স্যামসাং। তবে দক্ষিণ কোরিয়ার ওয়েবসাইট ডমের খবরে প্রকাশ, আগামী বছরেই এমন ভাঁজযোগ্য ট্যাবলেট পিসি বাজারে নিয়ে আসতে যাচ্ছে স্যামসাং। ৮ থেকে ৯ ইঞ্চি আকৃতির এই ট্যাবলেট পিসিগুলোকে ২ থেকে ৩ ভাঁজ করা যাবে। ফলে ভাঁজ করার পর এই ট্যাবলেট পিসিগুলোর আকার হবে মাত্র ৩ থেকে ৪ ইঞ্চি। এর ডিসপ্লে প্লাস্টিকে তৈরি হলেও তা টাচ ডিসপ্লে হিসেবেই কাজ করবে। আর প্রচলিত ট্যাবলেটের অন্যান্য সুবিধা তো থাকছেই। আকারে ছোট হয়ে আসায় এগুলো বহন করা অনেক বেশি সুবিধাজনক হবে বলেই জানিয়েছে স্যামসাং।