প্রশ্ন ফাঁস বন্ধে সবার সহযোগিতা চেয়ে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, আমরা চাইলেই প্রশ্ন ফাঁস বন্ধে আইন প্রণয়ন করতে পারি না। যদি জনসমর্থন না থাকে তাহলে আমরা বেশি কিছু করতে পারবো না। বৃহস্পতিবার ঢাকার একটি হোটেলে ব্রিটিশ কাউন্সিল আয়োজিত গোয়িং গ্লোবাল ২০১৪ সম্মেলন শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন। মন্ত্রী বলেন, কোনো কাজ করতে গেলে ন্যূনতম অর্থের প্রয়োজন হয়। বিগত কয়েক বছর শিক্ষাক্ষেত্রে বাজেট বরাদ্দ একটা জায়গাতেই ঘুরপাক খাচ্ছে।
